• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

গাজা ত্রাণকর্মীদের ‘অমানবিক অপমান’: ইসরায়েলি মন্ত্রী বেন-গ্যভিরের ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজাগামী মানবিক সহায়তাবাহী ফ্লোটিলার কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ ও উপহাসের অভিযোগে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গ্যভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে ফরাসি সরকার এই সিদ্ধান্ত নেয়।

শনিবার (২৩ মে) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, এখন থেকে বেন-গ্যভির ফ্রান্সের ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন না। তিনি বলেন, গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ফরাসি ও ইউরোপীয় যাত্রীদের সঙ্গে তার আচরণ ছিল অত্যন্ত আপত্তিকর ও নিন্দনীয়।

চলতি সপ্তাহের শুরুতে সাইপ্রাস উপকূলের আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি নৌবাহিনী ত্রাণবাহী জাহাজগুলো আটক করে। এ সময় প্রায় ৪৩০ জন অধিকারকর্মীকে আটক করে আশদোদ বন্দরে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আটক কর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, ভিডিওটি নিজেই পোস্ট করেন মন্ত্রী বেন-গ্যভির। ভিডিও প্রকাশের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

এই ঘটনার প্রতিবাদে ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, কানাডা ও স্পেনসহ কয়েকটি দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কোনো সরকারি কর্মকর্তার মাধ্যমে আমাদের নাগরিকদের এমন হুমকি ও অপমানের মুখোমুখি করা মেনে নেওয়া যায় না।” তিনি আরও অভিযোগ করেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে বেন-গ্যভিরের।

একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকেও (ইইউ) বেন-গ্যভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও ইতালির কর্মকর্তারা।

বিশ্লেষকদের মতে, এই ঘটনার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি বড় ধরনের চাপে পড়েছে এবং দেশটির কূটনৈতিক অবস্থান নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা