• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

প্রতারণার খবর পেয়ে জন্মদিনের কেক আগুনে পোড়ালেন প্রেমিকা

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রেমিকের জন্মদিন ঘিরে বড় আয়োজন করেছিলেন এক তরুণী। বিশেষ চমক হিসেবে অর্ডার করেছিলেন কয়েকশ ডলারের দামি কেকও।

তবে শেষ মুহূর্তে প্রেমিকের প্রতারণার খবর জানতে পেরে পুরো পরিকল্পনাই বদলে ফেলেন তিনি। কেক কাটার বদলে সেটি আগুনে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন কেক প্রস্তুতকারককে।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের। জানা গেছে, প্রেমিক জনাথনের জন্মদিন উপলক্ষে প্রায় ৭৫ জন অতিথির জন্য ৬০০ ডলার মূল্যের একটি কেক তৈরি করা হয়েছিল। প্রেমিকা আগেই পুরো অর্থ পরিশোধ করেছিলেন।
কিন্তু জন্মদিনের আগেই তিনি জানতে পারেন, জনাথন অন্য সম্পর্কে জড়িত এবং তার সঙ্গে প্রতারণা করছেন।

এতে ক্ষুব্ধ হয়ে কেক প্রস্তুতকারক জুলি ফ্রাডেলাকে ফোন করে কেকটি ধ্বংস করে ফেলার অনুরোধ জানান তিনি। শুধু তাই নয়, কেক পোড়ানোর দৃশ্য ভিডিও করে পাঠাতেও বলেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিশাল কেকটি আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওতে জুলি ফ্রাডেলাকে বলতে শোনা যায়, “প্রতারকদের আমরা একদম সহ্য করি না।”

জানা গেছে, কেকটি পুড়িয়ে দেওয়ার জন্য প্রেমিকা অতিরিক্ত ১০০ ডলার বকশিস দেওয়ারও প্রস্তাব দেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রেমিকার এই প্রতিক্রিয়াকে ‘অভিনব প্রতিবাদ’ হিসেবে দেখছেন। সূত্র : টিওআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা