• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ষড়যন্ত্র তত্ত্বের আড়ালে যুক্তরাষ্ট্রে ভোটিং মেশিন বাতিলের উদ্যোগ

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ভোটিং মেশিন নিষিদ্ধ করার একটি বিতর্কিত চেষ্টা গত বছর প্রশাসনের ভেতরে আলোচনায় আসে, যা পরে ব্যর্থ হয়।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এক শীর্ষ নির্বাচন-নিরাপত্তা কর্মকর্তা অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে ব্যবহৃত ভোটিং মেশিন নিষিদ্ধ করার সম্ভাবনা খতিয়ে দেখেন। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে মেশিনের যন্ত্রাংশকে জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে ঘোষণা করা যায় কি না, তা যাচাই করা হয়।

পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল ডোমিনিয়ন ভোটিং সিস্টেমসের মেশিন। অভিযোগ রয়েছে, প্রশাসনের ভেতরে কিছু কর্মকর্তা মেশিনভিত্তিক ভোটিং ব্যবস্থা বাতিল করে পুরোপুরি হাতে গণনা করা কাগুজে ব্যালট চালুর বিষয়েও আলোচনা করেন।

তবে নির্বাচন বিশেষজ্ঞদের মতে, আধুনিক অডিটযোগ্য ভোটিং মেশিনের তুলনায় হাতে ভোট গণনা কম নির্ভুল এবং বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে।রয়টার্সের অনুসন্ধান অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত এই পরিকল্পনা আইনি ও নীতিগতভাবে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা পর্যালোচনাও শুরু করেছিলেন। তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় প্রমাণ ও আইনি ভিত্তির অভাবে পরিকল্পনাটি ভেস্তে যায়।

এদিকে প্রশাসনের কিছু অংশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা নির্বাচন ব্যবস্থার ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছিলেন, যদিও যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাচনী ক্ষমতা অঙ্গরাজ্যগুলোর হাতে থাকে।

রয়টার্স জানায়, সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা এখনো ভোট জালিয়াতির অভিযোগ তদন্ত ও ভোটিং যন্ত্রপাতি নিয়ে পর্যালোচনায় যুক্ত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা