স্পোর্টস ডেস্কঃ
লা লিগার শেষ রাউন্ডে ঘরের মাঠে দারুণ পারফরম্যান্স দেখিয়ে রিয়াল মাদ্রিদ মৌসুম শেষ করল জয় দিয়ে। রাজধানী ডার্বিতে তারা ৪–১ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে।
শিরোপা আগেই হারালেও বিদায়ী ম্যাচে মাঠে নেমেছিলেন একাধিক তারকা ও অভিজ্ঞ খেলোয়াড়। ম্যাচে গোল করেন কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম, ব্রাহিম দিয়াস ও গন্সালো গার্সিয়া।
১২তম মিনিটে গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৪১তম মিনিটে বেলিংহামের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। যোগ করা সময়ের প্রথম মিনিটে আতলেতিকো এক গোল শোধ দেয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এমবাপে দুর্দান্ত শটে আবারও রিয়ালকে এগিয়ে দেন। ম্যাচের শেষ দিকে ৮৮তম মিনিটে ব্রাহিম দিয়াস গোল করে জয় নিশ্চিত করেন।
এই ম্যাচ ছিল দানি কার্ভাহাল ও ডেভিড আলাবার বিদায়ী ম্যাচ। আলাবা ৭০তম মিনিটে এবং কার্ভাহাল ৮৪তম মিনিটে মাঠ ছাড়েন। দুই অভিজ্ঞ খেলোয়াড়কে গার্ড অব অনার দিয়ে সম্মান জানানো হয়।
৩৮ ম্যাচে ২৭ জয় ও ৫ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে লা লিগা মৌসুম শেষ করে রানার্সআপ হয় রিয়াল মাদ্রিদ।