• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

জাফনা কিংসে একসঙ্গে সাকিব-তাসকিন, এলপিএলে শক্তিশালী স্কোয়াড গড়ছে দলটি

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরে বড় চমক হিসেবে একই দলে দেখা যাবে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে। চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংস সরাসরি চুক্তিতে দুই বাংলাদেশি তারকাকে দলে নিয়েছে।

লিগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সাকিবকে নিয়ে এক পোস্টে বলা হয়, তার ব্যাটিংয়ে স্থিতিশীলতা এবং বোলিংয়ে উইকেট নেওয়ার ক্ষমতা দলের জন্য বড় ভরসা হয়ে উঠবে। চাপের মুহূর্তে তার অভিজ্ঞতা জাফনার লাইনআপকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করা হয়।

অন্যদিকে তাসকিন আহমেদকে দলে নেওয়ার বিষয়টি পেস আক্রমণকে গতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। গতির সঙ্গে আক্রমণাত্মক বোলিংয়ে তিনি জাফনার শক্তি বাড়াবেন বলে জানানো হয়েছে।

এর আগে একবার করে এলপিএলে খেলেছেন সাকিব ও তাসকিন। ২০২৩ সালে সাকিব গল টাইটান্সের হয়ে এবং ২০২৪ সালে তাসকিন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন।

এবারের আসরে জাফনা কিংস শুধু এই দুই বাংলাদেশি নয়, ভানুকা রাজাপাকসে ও দুনিথ ওয়েলালাগের মতো ক্রিকেটারদেরও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে।
আগামী ১৭ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট ফাইনালের মাধ্যমে শেষ হবে পাঁচ দলের এই টুর্নামেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা