• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

হকি ও কাবাডি দলের অর্জনকে পুরস্কৃত করল জাতীয় ক্রীড়া পরিষদ

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

এশিয়ান গেমস ও এশিয়ান বীচ গেমসে সাফল্য অর্জন করা নারী হকি ও কাবাডি দলের খেলোয়াড়দের আর্থিক পুরস্কারে সম্মানিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

জাকার্তায় এশিয়ান গেমস নারী হকির বাছাইপর্বে সেমিফাইনালে উঠে প্রথমবারের মতো মূল পর্ব নিশ্চিত করা বাংলাদেশ নারী হকি দল–এর খেলোয়াড়, কোচ ও ফিজিওকে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়।

একইভাবে এশিয়ান বীচ গেমসে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ নারী কাবাডি দল–কেও আর্থিক সম্মাননা দেওয়া হয়েছে।

বিমানবাহিনীর ফ্যালকন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সময় ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে হকি টার্ফ ও প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। খেলোয়াড়দের আরও আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুত করতে বিকেএসপি ও মাঠ পর্যায়ের উন্নয়নের পরিকল্পনার কথাও জানানো হয়।

নারী হকি দলের অধিনায়ক অর্পিতা পাল বলেন, তারা ভবিষ্যতে অলিম্পিকে খেলার লক্ষ্য নিয়ে এগোতে চান এবং দেশকে আরও বড় মঞ্চে তুলে ধরতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা