• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

২৭ বছরের অপেক্ষার অবসান, ফরাসি কাপ জিতল লঁস

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

দীর্ঘ ২৭ বছরের শিরোপা খরা কাটিয়ে ফ্রান্সের ফুটবলে নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছে লঁস। ফরাসি কাপের ফাইনালে নিসকে ৩–১ গোলে হারিয়ে শিরোপা জেতে তারা।

প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লঁস। ২৪তম মিনিটে ফ্লোরিয়াঁ তুভা দলকে এগিয়ে দেন। এরপর ৪১তম মিনিটে তার কর্নার থেকে ওদসন এদুয়ার হেডে ব্যবধান দ্বিগুণ হয়।

প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে নিস। তবে দ্বিতীয়ার্ধে ৭৮তম মিনিটে বদলি খেলোয়াড় আব্দাল্লাহ সিমার গোল লঁসের জয় প্রায় নিশ্চিত করে দেয়।

দীর্ঘ সময় পর বড় কোনো ট্রফি জয়ের আনন্দে মেতে ওঠে লঁসের সমর্থকরা। ১৯৯৯ সালের পর এবারই প্রথম বড় শিরোপা জিতল ক্লাবটি, আর ১৯৯৮ সালের লিগ শিরোপার পর এটি তাদের অন্যতম সেরা সাফল্য হিসেবে ধরা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা