আন্তর্জাতিক ডেস্কঃ
বিশ্বখ্যাত ফুড গাইড ‘টেস্টঅ্যাটলাস’-এর এক সাম্প্রতিক তালিকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘সবচেয়ে কম রেটিং’ পাওয়া খাবারের শীর্ষে উঠে এসেছে ভিয়েতনামের ঐতিহ্যবাহী পদ ‘টিয়েত ক্যান’।
ভিয়েতনামের কিছু অঞ্চলে এটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার হিসেবে বিবেচিত হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে এর রেটিং একেবারেই তলানিতে। মূলত হাঁস বা অন্য কোনো প্রাণীর কাঁচা রক্ত এবং মাংসের মিশ্রণে তৈরি হওয়ার কারণে এই পদটি অনেকের কাছেই বেশ অস্বস্তিকর মনে হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কাঁচা রক্ত দিয়ে তৈরি হওয়ায় এই খাবারটি গ্রহণের ক্ষেত্রে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে। তবে তীব্র স্বাস্থ্যঝুঁকি ও নেতিবাচক রেটিং সত্ত্বেও স্থানীয় সংস্কৃতির ভিন্নতার কারণে ভিয়েতনামের একটি বড় অংশের মানুষের কাছে এর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখনো রয়ে গেছে।
(তথ্যসূত্র: ইভেনএক্সপ্রেস)