• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মানিকগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা: রক্তমাখা অস্ত্রসহ ভাগিনা আটক

প্রতিবেদক / ৪২ বার
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

​নিজস্ব প্রতিনিধিঃ

​মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় সাথী আক্তার (২৮) নামের এক প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের অভিযোগে নিহতের স্বামীর ভাগিনা রিপন মিয়াকে (১৯) আটক করেছে পুলিশ। রোববার (২৪ মে) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

​নিহত সাথী আক্তার কাটিগ্রাম এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার আতাউর রহমান আতার ছেলে।​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাড়ির ভেতরে সাথী আক্তারের সঙ্গে রিপন মিয়ার তীব্র কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই সাথী আক্তারের মৃত্যু হয়।

​হত্যাকাণ্ডের পর অভিযুক্ত রিপন মিয়া নিহতের লাশের পাশেই রক্তমাখা ধারালো অস্ত্র হাতে ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান নেয়। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযান চালিয়ে ঘাতককে কুপিয়ে জখম করার অস্ত্রসহ আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রিপন মিয়াকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা