• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে খাদে, উত্তরবঙ্গগামী ১৭ ঈদযাত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক / ৪৫ বার
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

​নিজস্ব প্রতিনিধিঃ

​ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ট্রাকে চড়ে ঈদুল আজহা উপলক্ষে স্বজনদের সঙ্গে ঈদ করতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

​আজ সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোরে রড এবং অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায় এবং ট্রাকে থাকা যাত্রীরা ভারী রডের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রডের নিচ থেকে চাপা পড়া অবস্থায় ১৭ জনের মরদেহ উদ্ধার করে।

​এই দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠিয়েছেন।
​হাইওয়ে পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারসহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা