• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বাঁশখালীতে উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রাঘাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বজ্রপাতে মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই এলাকার মৃত বজল আহমদের ছেলে। তিনি স্থানীয় সরল ইসলামিয়া আনছারুল উলুম বালক–বালিকা মাদরাসার সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিজীবনে তিনি চার কন্যা ও দুই পুত্র সন্তানের জনক ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মাদরাসাটির শিক্ষাপরিচালক মাওলানা জসিম উদ্দিন জানান, ওই দিন সন্ধ্যায় হঠাৎ দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। বাজার থেকে বাড়ি ফিরে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকস্মিক বজ্রাঘাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ।

পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. হামিদা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে।

বাঁশখালী থানার পরিদর্শক মো. আরিফ হোসাইন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় এবং প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাওলানা আব্দুল্লাহ ছিলেন ধর্মপ্রাণ, সদালাপী ও জনপ্রিয় শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি এলাকার শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোক ও শূন্যতা সৃষ্টি হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ছে। খোলা মাঠ, গাছের নিচে বা বাড়ির উঠানে বজ্রপাতের সময় অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা