• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

নজরুল স্মৃতিতে এক বছর: ত্রিশালে ঘোষণা এলো নজরুল বর্ষের

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে এক বছরব্যাপী “নজরুল বর্ষ” ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এ তথ্য জানান।

তিনি বলেন, কবি নজরুলকে প্রথমবার বাংলাদেশের মাটিতে নিয়ে আসেন কাজী রফিজ উল্লাহ দারোগা। সেই ঐতিহাসিক স্মৃতির কারণে ত্রিশাল আজও নজরুলপ্রেমীদের কাছে গভীরভাবে আপন একটি স্থান। এ কারণে এখানে নজরুল বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

ঘোষণা অনুযায়ী ২৫ মে ২০২৬ থেকে ২৪ মে ২০২৭ পর্যন্ত সময়কে “নজরুল বর্ষ” হিসেবে পালন করা হবে। পাশাপাশি ত্রিশালকে “নজরুল সিটি” হিসেবে ঘোষণা দেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও পর্যটন বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত না থাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম. আব্দুল্লাহ খান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন এবং ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান।

আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্ট্যালিন), দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জেহাদ উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।

অনুষ্ঠান শেষে ডা. মাহবুবুর রহমান লিটন ত্রিশাল প্রেসক্লাব প্রকাশিত নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে দেশের খ্যাতনামা নজরুল সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করেন।
তিন দিনব্যাপী নজরুল মেলার শেষ দিনেও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও দর্শনার্থীদের উপস্থিতিতে কোনো ঘাটতি ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা