• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

হামে শিশুমৃত্যু রোধে ‘স্বাস্থ্যগত জরুরি অবস্থা’ ঘোষণার দাবি সাইফুল হকের

প্রতিবেদক / ৩০ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দেশে হামে আক্রান্ত শিশুদের মৃত্যু উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দ্রুত ‘স্বাস্থ্যগত জরুরি অবস্থা’ ঘোষণা করে সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, হামে শিশুমৃত্যু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, যা অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এ অবস্থায় অবিলম্বে জরুরি স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ ছাড়া বিকল্প নেই।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, আসন্ন ঈদের দীর্ঘ ছুটিতে চিকিৎসাসেবা ব্যাহত হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এ জন্য ছুটির সময়েও স্বাস্থ্যসেবা কার্যক্রম সচল রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দেশে ইতোমধ্যে হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়িয়ে গেছে, যা জনস্বাস্থ্যের জন্য একটি গভীর সতর্কবার্তা। একই সঙ্গে তিনি বলেন, হামের পাশাপাশি অপুষ্টি ও ডায়রিয়ার প্রভাব ছাড়াও অন্য কোনো ভাইরাস বা কারণ জড়িত কি না, তা গভীরভাবে অনুসন্ধান করা প্রয়োজন।

এ ছাড়া তিনি ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে বিরত থেকে সড়ক দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা