স্পোর্টস ডেস্কঃ
আট বছরের দীর্ঘ বিরতির পর আবারও স্প্যানিশ শীর্ষ লিগে ফিরল দেপোর্তিভো লা করুনা। দ্বিতীয় বিভাগের ম্যাচে ভায়াদোলিদকে ২–০ গোলে হারিয়ে তাদের লা লিগা নিশ্চিত হয়।
ম্যাচে ক্যামেরুনের স্ট্রাইকার বিল এনসোঙ্গো জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের মধ্য দিয়েই দ্বিতীয় বিভাগ থেকে শীর্ষ লিগে উন্নীত হওয়ার পথ সুগম হয় গ্যালিসিয়ান ক্লাবটির।
এরই মধ্যে দ্বিতীয় বিভাগের শীর্ষ দল হিসেবে লা লিগায় জায়গা করে নিয়েছে রেসিং স্যান্টান্ডার। দুই পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে তারা শিরোপাও নিশ্চিত করে।
উল্লেখ্য, ২০০৪ সালে দেপোর্তিভো ইউরোপিয়ান ফুটবলে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল। সেই আসরে হোসে মরিনহোর পোর্তোর কাছে হেরে তাদের অভিযান শেষ হয়।
দীর্ঘ পতনের পর আবারও শীর্ষ লিগে ফেরা দেপোর্তিভো লা করুনার সমর্থকদের জন্য নতুন আশার বার্তা নিয়ে এসেছে।