• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিশ্বকাপে ইরানের বেস ক্যাম্প মেক্সিকোতে, যুক্তরাষ্ট্রে প্রবেশে অনিশ্চয়তা

প্রতিবেদক / ২৭ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপ চলাকালে ইরান জাতীয় ফুটবল দলের জন্য বেস ক্যাম্প হিসেবে মেক্সিকোকে চূড়ান্ত অনুমতি দিয়েছে দেশটির সরকার।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম নিশ্চিত করেছেন, ৪৮ দলের আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান দলকে তাদের দেশে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হলেও ইরানের সব ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রে।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে ইরান দলের অবস্থান নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। পরে ফিফার মধ্যস্থতায় মেক্সিকো এই দায়িত্ব গ্রহণে সম্মত হয়। ফলে ইরানের বেস ক্যাম্প নির্ধারিত হয়েছে তিজুয়ানার সেন্ট্রো জোলোয়িৎসকুইন্টলে।

ইরানের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ফিফা খেলোয়াড়দের ভিসা নিশ্চিতে কাজ করছে। তবে নির্দিষ্ট কিছু নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে প্রবেশে সীমাবদ্ধতা থাকতে পারে।
সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান। এরপর ২১ জুন বেলজিয়াম ও ২৬ জুন মিশরের বিপক্ষে তাদের গ্রুপ পর্বের ম্যাচ হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা