• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

সিলেটে এআইবিএ স্পোর্টস উইক ২০২৬: ক্রীড়া, ঐক্য ও নেতৃত্বের প্রাণবন্ত উৎসব

প্রতিবেদক / ৩৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

সিলেটের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (এআইবিএ) অনুষ্ঠিত হলো সপ্তাহব্যাপী বহুল প্রতীক্ষিত “এআইবিএ স্পোর্টস উইক ২০২৬”। ১২ মে থেকে ২০ মে পর্যন্ত চলা এই আয়োজন পরিণত হয় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে এক বর্ণিল ক্রীড়া উৎসবে।

Army Institute of Business Administration, Sylhet স্পোর্টস ক্লাবের উদ্যোগে এবং ফ্লাইওভার এডুকেশনের সহযোগিতায় আয়োজিত এই ক্রীড়া সপ্তাহে ফুটবল, হ্যান্ডবল, দাবা ও টেবিল টেনিস—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টেই দেখা যায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা, কৌশল, দক্ষতা ও প্রাণবন্ত অংশগ্রহণ, যা পুরো ক্যাম্পাসকে উৎসবের আমেজে ভরিয়ে তোলে।

২০ মে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী কায়সার হোসেন (অবঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী (অবঃ) এবং ক্লাব উপদেষ্টা মোহাম্মদ তুনির।

তাঁদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ ও অনুপ্রেরণাময় করে তোলে।
সমাপনী বক্তব্যে এআইবিএ স্পোর্টস ক্লাবের সভাপতি সাকিব আল হাসান আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে ব্র্যান্ড ম্যানেজার সাহিল মোহাম্মদ সাদমান দৈনিক ইনকিলাবকে মিডিয়া পার্টনার হিসেবে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সপ্তাহজুড়ে শৃঙ্খলাবদ্ধ আয়োজন, উদ্দীপ্ত অংশগ্রহণ ও ক্রীড়াসুলভ মনোভাবের মধ্য দিয়ে এআইবিএ স্পোর্টস উইক ২০২৬ কেবল একটি প্রতিযোগিতাই নয়—বরং ঐক্য, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা