• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে আবারও জেমস রদ্রিগেজ

প্রতিবেদক / ৩৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে কলম্বিয়া। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার জেমস রদ্রিগেজ।
৩৪ বছর বয়সী এই তারকাকে ঘিরে তার শারীরিক অবস্থা নিয়ে যে গুঞ্জন চলছিল, তা উড়িয়ে দিয়ে তাকে দলে রাখা হয়েছে। ফলে বিশ্বকাপ মঞ্চে আবারও নেতৃত্ব দিতে দেখা যাবে সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে।
দলে আক্রমণভাগে রয়েছেন লুইস দিয়াজ, যিনি বায়ার্ন মিউনিখে দুর্দান্ত ফর্মে আছেন। গোলবার সামলানোর দায়িত্বে আছেন কামিলো ভার্গাস, আলভারো মনতেরো ও ডেভিড ওসপিনা।
রক্ষণভাগে আছেন দাভিনসন সানচেজ, ইয়েরি মিনা, জন লুকুমি, সান্তিয়াগো আরিয়াসসহ বেশ কয়েকজন নির্ভরযোগ্য ডিফেন্ডার।
মাঝমাঠে জেমস রদ্রিগেজের সঙ্গে খেলবেন রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হোর্হে কারাসকাল, গুস্তাভো পুয়ের্তা ও জন আরিয়াসসহ অনেকে।
আক্রমণে লুইস দিয়াজের সঙ্গে সুযোগ পেয়েছেন লুইস সুয়ারেজ, জন কর্দোবা ও কার্লোস আন্দ্রেস গোমেজ।
গত বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর এবার বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন করছে কলম্বিয়া। আগামী ১৭ জুন গ্রুপ ‘কে’-তে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে উজবেকিস্তানের। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ কঙ্গো ও পর্তুগাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা