• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

আব্দুল্লাহ আল মামুন পিন্টু, স্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর আদর্শ পাঠাগার। শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হলেও এটি শেষ নয়; বরং এখান থেকেই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তাই শিক্ষার্থীদেরকে নিজেদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, পাঠাগারের সদস্য অনিক হাসান, ওবায়দুল শিকদার, রিপন মিয়া, লিখন আহমেদ, সীমা আক্তার, নাবিলা আক্তার প্রমুখ।

উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা