• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ডে দণ্ডিত বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতায় দেশে অপরাধ বাড়ছে: ডা. শফিকুর রহমান হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমণ্ডিতে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে আদিতমারীতে দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রা’ণ গেল শ্যালিকার ৪০ বছরের বেশি সময় ধরে সংবাদ বিতরণে নিরলস সুরমান গাজী বহুমাত্রিক প্রতিভা কবি আলমগীর কবীর হৃদয় এর ৪৮ তম জন্মদিন ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত!

আদিতমারীতে দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রা’ণ গেল শ্যালিকার

প্রতিবেদক / ৫ বার
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

‎‎খাজা রাশেদ,লালমনিরহাট।।

‎লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায়, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে, তানিয়া (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার দুলাভাই পুলিশ কনস্টেবল আব্দুল মমিন।

‎রোববার (৩১ মে) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার চাপারহাট বাইপাস সড়কের, আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের,জামতলা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত তানিয়া জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের, অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে বলে জানা গেছে। আহত পুলিশ কনস্টেবল আব্দুল মমিন আদিতমারী উপজেলার, ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে এসে, শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন পুলিশ কনস্টেবল মমিন। সেখান থেকে রোববার বিকেলে শ্যালিকা তানিয়াকে নিয়ে,মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে জামতলা মাদরাসা এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

‎এতে মোটরসাইকেলে থাকা দুলাভাই-শ্যালিকা ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত আব্দুল মমিনকে উদ্ধার করে, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

‎আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা