• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ডে দণ্ডিত বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতায় দেশে অপরাধ বাড়ছে: ডা. শফিকুর রহমান হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমণ্ডিতে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে আদিতমারীতে দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রা’ণ গেল শ্যালিকার ৪০ বছরের বেশি সময় ধরে সংবাদ বিতরণে নিরলস সুরমান গাজী বহুমাত্রিক প্রতিভা কবি আলমগীর কবীর হৃদয় এর ৪৮ তম জন্মদিন ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত!

তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমণ্ডিতে

প্রতিবেদক / ১ বার
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমণ্ডিতে তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর পুলিশ ও রাজনৈতিক সহকর্মীদের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তোফায়েল আহমেদ সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। এরই মধ্যে গোসলের জন্য তার মরদেহ ধানমণ্ডির ১২/এ-তে তাকওয়া মসজিদে নেওয়া হয়েছে। সেখানে বাদ মাগরিব অনুষ্ঠিত হবে প্রথম জানাজা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ভোলা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হেমায়েত উদ্দিন বলেন, ‘মরদেহের গোসল শেষে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সব কিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার তার নিজ জেলা ভোলায় দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসির উদ্দিন জানান, বাদ মাগরিব তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্র জানায়, ঢাকায় আজ জানাজার পর তোফায়েল আহমেদের মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে।

মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে মরদেহ ভোলায় নেওয়ার পর বাদ জোহর ভোলা জিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা