• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ডে দণ্ডিত বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতায় দেশে অপরাধ বাড়ছে: ডা. শফিকুর রহমান হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমণ্ডিতে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে আদিতমারীতে দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রা’ণ গেল শ্যালিকার ৪০ বছরের বেশি সময় ধরে সংবাদ বিতরণে নিরলস সুরমান গাজী বহুমাত্রিক প্রতিভা কবি আলমগীর কবীর হৃদয় এর ৪৮ তম জন্মদিন ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত!

বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ডে দণ্ডিত

প্রতিবেদক / ০ বার
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম (বেলকুচি) সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কে সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড দন্ডিত করা হয়েছে‌ (সোমবার ১ জুন) বিকালে বেলকুচি মুকুন্দগাতী পৌর সিএনজি স্ট্যান্ডে বেলকুচি থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে বেলকুচি এনায়েতপুরগামী সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সিএনজি চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে ৪জন সিএনজি চালককে মোট ৮,০০০টাকা অর্থদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহানবলেন, ঈদ পরবর্তী সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা হয়,এতে বাড়তি ভাড়া আদায়ের সত্যতা পেয়ে সড়ক পরিবহন আইনে প্রত্যেককে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় করবে না বলে তারা প্রতিশ্রুতি দেন।

এ সময়ে তিনি আরো বলেন ,অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস-সিএনজি সহ সকল যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে গ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রাখবেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা