• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন পাইকগাছায় সাড়ে ৪ কিমি সড়ক যেন নরককুণ্ড: ক্ষোভে ফুঁসছে হাজারো মানুষ সরাসরি চুক্তিতে গল গ্যালান্টসে লিটন দাস! র‍্যাব-৯ ও ১১ এর যৌথ অভিযানে তাহিরপুর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার দৌলতপুরে বিএনপির অফিসে ককটেল বিস্ফোরণ -আহত ৫ ৪ প্রাণহানির পরদিন নেত্রকোনার দুর্ঘটনাস্থলে স্পিডব্রেকার নির্মাণ শুরু বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ডে দণ্ডিত বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতায় দেশে অপরাধ বাড়ছে: ডা. শফিকুর রহমান হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

দৌলতপুরে বিএনপির অফিসে ককটেল বিস্ফোরণ -আহত ৫

প্রতিবেদক / ৫ বার
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

সাইফুল ইসলাম ( কুষ্টিয়া জেলা প্রতিনিধি)।।

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন বিএনপির একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া কয়েকটি ককটেল (হাতবোমা) বিস্ফোরণে তাঁতীদলের দুই নেতাসহ ৫ বিএনপি কর্মী আহত হয়েছে। আহতরা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (৩১ মে) রাত ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পিয়ারপুর ইউনিয়ন তাঁতীদলের যুগ্ম সম্পাদক ফোরকান আলী (৫৬) তাঁতীদলের আরেক নেতা আনারুল ইসলাম (৫০) বিএনপি কর্মী এসেম আলী (৫০) এবং ফিরোজ হোসেন (৫২)।

স্থানীয়রা জানায়, পিয়ারপুর গ্রামের জনৈক নুর ইসলামের বাড়ি সংলগ্ন দলীয় অফিসে স্থানীয় নেতাকর্মীরা বসে আলাপ আলোচনা করছিলেন। তারা সবাই উপজেলা স্থানীয় বিএনপি নেতা ও আগামী নির্বাচনে ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান মুনতাজের সমর্থক। এ সময় ১০/১২ জন দুর্বৃত্ত ওই অফিস লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ছুড়ে মেরে পালিয়ে যায়। এ সময় ওই পাঁচ নেতকর্মী আহত হয়। এরপর দ্রুত তাদের পার্শ্ববর্তী ভেড়ামারা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

মনিরুজ্জামান মুনতাজের সমর্থকরা দাবি করেছে যে, সাবেক চেয়ারম্যান জহুরুল করীম বিশ্বাসের লোকজন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে।

চট্টগ্রামে ‘শতাধিক’ নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলচট্টগ্রামে ‘শতাধিক’ নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
এই অভিযোগের প্রেক্ষিতে সাবেক চেয়ারম্যান জহুরুল করীম বিশ্বাস চাইলে বলেন, তারা নিজেরাই নিজেদের অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমার এবং আমার লোকজনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।

মনিরুজ্জামান মুনতাজ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই তার কর্মী সমর্থকদের নানাভাবে হুমকি দিয়ে আসছিল জহরুল করিম বিশ্বাসের লোকজন।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তেও পুলিশ কাজ করছে বলে ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা