• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মানিকগঞ্জের দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক / ৬ বার
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
রিয়াজুল ইসলাম

সোমবার (১ লা জুন) রাত ১২:০৫ ঘটিকায় উপজেলার চকমিরপুর সাকিনস্থ চেয়ারম্যান বাড়ীর মোড়ের পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার চকমিরপুর মধ্যপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (১৯) এবং একই এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে নীরব হোসেন (১৮)।

​পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (০১ জুন) রাতে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু রায়হান সংগীয় ফোর্সসহ এলাকায় রাত্রীকালীন মোবাইল ডিউটি করছিলেন। রাত ১১:৫৫ ঘটিকার সময় দৌলতপুর বাজার এলাকায় অবস্থানকালে তারা গোপন সংবাদ পান যে, চকমিরপুর চেয়ারম্যান বাড়ীর মোড়ে পাকা রাস্তার ওপর দুজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাদের হাতেনাতে ধৃত করে।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের দেহ তল্লাশি করে নুরুল ইসলামের কাছ থেকে ৫০ গ্রাম এবং নীরব হোসেনের পকেট থেকে ৫০ গ্রামসহ সর্বমোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৪,০০০ টাকা। রাত ১২:২০ ঘটিকায় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে মাদকদ্রব্য জব্দ করা হয়।

​এই ঘটনায় এসআই মোঃ আবু রায়হান বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন (এফআইআর নং-২, তারিখ: ০২ জুন, ২০২৬)।

​দৌলতপুর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নয়ন মিয়াকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা