• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম রাজশাহীতে বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ গাজীপুরে চার গরুচোরকে গ্রেফতার করেছে পুলিশে ,৬ গরুসহ দেশীয় অস্ত্র ও ট্রাক উদ্ধার ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আশরাফুর রহমান বাবুকে যুগ্ম সম্পাদক করায় মতলবে আনন্দ মিছিল চাঁদপুর সদরে জামায়াতের সাংগঠনিক সম্মেলন ২০২৬ আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

প্রতিবেদক / ৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

তীব্র গরমে পানি, পথচারীদের ছাতা ও হাতপাখা বিতরণ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ  জেলা ইউনিট।  বৃহস্পতিবার (৪ জুন) ১০ দিনব্যাপী শহর জুড়ে এসব কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেথলা রেড ক্রিসেন্ট সোসাইটির  চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশিদ।

বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট, শহীদ সাটু হল মার্কেট,শান্তি মোড়, বিশ্বরোড এলাকায় এসব বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মানিক রায়হান, মেহেদি হাসান, আইরিন পারভীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রচন্ড গরমের কারণে অভিভাবক, সাধারণ মানুষ, পথচারী, ট্রাফিক বিভাগ,রিক্সা ভ্যান অটোচালক কষ্টের কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে অন দ্যা রোডে কাজ করা বিশেষ করে ট্রাফিক, পথচারী ও বিক্রেতাগনের মাঝে ছাতা ও পাখা বিতরণ করা হচ্ছে। আমরা আগামীতে রেডক্রিসেন্ট এর কাছ থেকে আরো বিভিন্ন সহায়তা নিয়ে মানুষের মাঝে বিতরণ করবো। বিতরণ কার্যক্রমে রেডক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবীরা অংশ গ্রহণ করেন। তীব্র তাপদাহ চলাকানীন সময়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা