• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম রাজশাহীতে বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ গাজীপুরে চার গরুচোরকে গ্রেফতার করেছে পুলিশে ,৬ গরুসহ দেশীয় অস্ত্র ও ট্রাক উদ্ধার ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আশরাফুর রহমান বাবুকে যুগ্ম সম্পাদক করায় মতলবে আনন্দ মিছিল চাঁদপুর সদরে জামায়াতের সাংগঠনিক সম্মেলন ২০২৬ আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

রাজশাহীতে বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

প্রতিবেদক / ৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

লিয়াকত হোসেন রাজশাহী

বিদ্যুত ও জ্বালানী তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। বৃহষ্পতিবার বিকেল ৫.৩০ টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সরকারের বিদ্যুত ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে বলেন, জনগণ আজ দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে নাভিস্বাস উঠছে, সেই সময় বিদ্যুত ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের নির্মম খড়গ চালাচ্ছে। যা কখনোই মেনে নেওয়ার মতো নয়।

সরকারে দখল ও দলীয়করণের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সরকার দেশের জেলা পরিষদ ও সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রশাসক বসিয়ে জনগণের উপরে বিএনপির দলীয় নেতাদের চাপিয়ে দিয়েছেন। প্রশাসকরা তারা তাদের দলীয় এজন্ডা বাস্তবায়ন করছেন। তারা ফ্যাসিস্ট সরকারের মতো, অর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠান দখলের মহা উৎসব শুরু করছেন। আপনারা যদি ফ্যাসিস্ট হতে চান আপনাদের অবস্থাও ফ্যাসিস্ট হাসিনার মতো হবে। তাই সময় থাকতে সতর্ক হউন।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে এ্যাড. আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহ মহানগরী জামায়াতের নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সহাকরী সেক্রেটারি, অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যাবসা ও কল্যান সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স,অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা