নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এস আলমের পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা|
বৃহস্পতিবার সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে কালিয়াকৈর আলহাজ্ব খবির উদ্দিন সুপার মাকেটের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়|
মানববন্ধন সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে একদল ¯^ার্থšে^ষী মহল দেশের ¯^নামধন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে| এস আলমকে ইসলামী ব্যাংকে দেখতে চায় না সচেতন গ্রহকরা| এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করার এবং বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই| ফ্যাসিস্ট সরকারের আমলে ইসলামি ব্যাংক যে পরিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান সরকার ইসলামি ব্যাংক ধ্বংসের একই ভাবে অপচেষ্টা চালাচ্ছে| সচেতন গ্রহকরা ইসলামি ব্যাংক কে রক্ষা করার জন্য সরকারের কাছে জোড় দাবি জানিয়েছেন|
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামি ব্যাংকের গ্রাহক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, মোঃ আজাহারুল ইসলাম, মাওঃ মোস্তফা কামাল| এসময় উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন, রাজিব হোসেন, সুলতান মাষ্টার, সারোয়ার হোসেন, আতিকুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ|