• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা: ডিএসসিসি প্রশাসক আজ পপ গুরু আজম খানের মৃত্যুবার্ষিকী কন্যা সন্তানের মা হলেন বুবলী যুক্তরাষ্ট্রের কাছ থেকে বছরের পর বছর সুযোগ নিয়েছে ভারত: ডোনাল্ড ট্রাম্প হাদী হত্যার বিচার দাবিতে সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিশ্বের ‘প্রথম’ ভ্যাকসিন জ্যৈষ্ঠের ফলের ঘ্রাণে জমে উঠল মৌচাকের সাহিত্য-সাংস্কৃতিক মিলনমেলা বেলকুচিতে ঢাকা এক্সপ্রেসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ গোপালগঞ্জের উলপুরে সরকারি জমি খনন নিয়ে বিতর্ক দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার

আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস

প্রতিবেদক / ৭ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

রাজবাড়ীর দৌলত‌দিয়া ফেরিঘাটে আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার (০৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে শুধু চালক ও সহকারী ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা