• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বছরের পর বছর সুযোগ নিয়েছে ভারত: ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদক / ২২ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ভারত নিয়ে কড়া মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য চুক্তি আলোচনা সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে ট্রাম্প অভিযোগ করে বলেন, ‘বছরের পর বছর ধরে ভারত যুক্তরাষ্ট্রের সুযোগ নিয়েছে… তারা আমাদের ওপর বিপুল শুল্ক আরোপ করেছে এবং বিনিময়ে কিছুই দেয়নি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভালো বন্ধু হিসেবেও অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন ও নয়াদিল্লি শিগগিরই একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করার সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা একটি চুক্তিতে পৌঁছাব, কারণ আমি আপনাদের প্রধানমন্ত্রীকে খুব পছন্দ করি। তিনি আমার একজন ভালো বন্ধু এবং আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে।’

ট্রাম্পের দাবি, তিনি শুধু সেই পরিস্থিতি উল্টে দিচ্ছেন। বলেন, ‘এখন পরিস্থিতি ঠিক তার উল্টো। আমরা এখন ভারত থেকে প্রচুর অর্থ উপার্জন করছি।’

অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহের শুরুতে একটি মার্কিন প্রতিনিধিদল ভারতে সফর করেছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা সহযোগিতা ও বাস্তববাদী মনোভাবের মধ্য দিয়ে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা