• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল অ্যালবামে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়

প্রতিবেদক / ১১ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

বিনোদন ডেস্কঃ

বিশ্বকাপ ফুটবল FIFA World Cup 2026-এর আসন্ন মহাযজ্ঞকে ঘিরে আন্তর্জাতিক সংগীত অঙ্গনে যুক্ত হলো এক নতুন গর্বের নাম—বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্ব আসরের উদ্বোধনী আয়োজন ঘিরে থাকছে বর্ণাঢ্য পারফরম্যান্স ও বিশাল প্রস্তুতি। একই সঙ্গে প্রকাশিত অফিসিয়াল সাউন্ডট্র্যাকে জায়গা করে নিয়েছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে সঞ্জয় জানান, দীর্ঘদিনের অপেক্ষার পর এমন একটি বিশ্বমঞ্চে অংশ নিতে পারা তাঁর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাঁর মতে, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়; বরং এটি সেইসব তরুণের অনুপ্রেরণা, যারা বড় স্বপ্ন দেখে এবং তা বাস্তবায়নে নিরলস চেষ্টা করে।

বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে সঞ্জয়ের গানটির শিরোনাম “সির সির”। এই প্রকল্পে তাঁর সঙ্গে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংগীতশিল্পী নোরা ফাতেহি এবং ভেজড্রিম। একই অ্যালবামে আরও রয়েছে বিশ্বসেরা সংগীত তারকাদের গান—রোলিং স্টোনস, শাকিরা, ড্যাডি ইয়াঙ্কি, বার্না বয় এবং রেমা।

বিশ্বকাপের এবারের আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব আয়োজনে পারফর্ম করার জন্য বিভিন্ন দেশের শিল্পীদের তালিকায় আছেন সঞ্জয়ও।

সেখানে তাঁর মঞ্চ ভাগ করার কথা রয়েছে আন্তর্জাতিক তারকা কেটি পেরি এবং লিসা-এর মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে।

সঞ্জয়ের জন্ম শ্রীমঙ্গলে হলেও তাঁর শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন।

ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বহুসাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে ওঠার অভিজ্ঞতা তাঁর সংগীতচর্চাকে সমৃদ্ধ করেছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা