• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

রংপুরে সংহতি সমাবেশ নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জোরালো দাবি

প্রতিবেদক / ৭ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

রংপুর প্রতিনিধিঃ

রংপুরে অনুষ্ঠিত এক সংহতি সমাবেশে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জোরালোভাবে উঠেছে।

উত্তরের দুই কোটি মানুষের জীবন-জীবিকা, কৃষি ও পরিবেশ রক্ষায় আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে প্রকল্পের কাজ শুরু করার আহ্বান জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, ছাত্র, কৃষক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আন্দোলন চললেও এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাদের অভিযোগ, একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রকল্পটি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বক্তারা আরও বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়িত না হলে উত্তরাঞ্চলে প্রতিবছর বন্যা ও নদীভাঙনে হাজারো মানুষ বাস্তুভিটা হারাচ্ছে, আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সমাবেশ থেকে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ, একনেক সভায় দ্রুত অনুমোদন ও সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়। পাশাপাশি নদী বিশেষজ্ঞ ও পরিবেশবিদদের সমন্বয়ে পৃথক তিস্তা কর্তৃপক্ষ গঠন, প্রকল্প পরিচালনায় দক্ষ ব্যবস্থাপনা, তিস্তা বন্ড চালু, বালু-পাথর উত্তোলনে সরকারি নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি তোলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা