• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

শনিবারও খোলা সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ শাখাগুলো

প্রতিবেদক / ৭ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

মামলা দায়ের ও আইনজীবীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে শনিবার (৬ জুন) বাংলাদেশ সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখা হয়েছে। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল অফিসের একটি গুরুত্বপূর্ণ শাখাও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন ও অ্যাটর্নি জেনারেল অফিস পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতের উভয় বিভাগের স্ট্যাম্প রিপোর্টার শাখা, ফাইলিং শাখা এবং এফিডেভিট সেকশন শনিবার অফিস চলাকালীন সময় খোলা থাকবে। ফলে বিচারপ্রার্থী ও আইনজীবীরা মামলা দায়ের, প্রয়োজনীয় নথি জমা এবং হলফনামা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে, আইনজীবীদের মামলার নোটিশ কপি জমা ও গ্রহণের সুবিধার্থে নোটিশ কপি গ্রহণ শাখা শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জরুরি মামলা ও বিচারিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা