• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিশ্বব্যাংক ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন তৌফিক ও তিশা

প্রতিবেদক / ৫ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বিশ্বব্যাংক গ্রুপের (World Bank Group) অন্যতম বৃহৎ বৈশ্বিক যুব সম্মেলন ‘ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ— মোঃ তৌফিক এলাহী ও তিশা খন্দকার। আগামী ১১ ও ১২ জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংক গ্রুপের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে তারা ইন-পার্সন ডেলিগেট হিসেবে অংশ নেবেন।

১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের জন্য আয়োজিত এই বার্ষিক সম্মেলনটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ যুব প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরিসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে তরুণদের মতামত ও উদ্ভাবনী চিন্তাকে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে এ আয়োজন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “FutureWorks: Designing Jobs for the Digital Age”।

সামিটে সরাসরি অংশগ্রহণের সুযোগ সীমিত থাকায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আবেদনকারী তরুণদের মধ্য থেকে কঠোর ও প্রতিযোগিতামূলক মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। সেই প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্বের গৌরব অর্জন করেছেন মোঃ তৌফিক এলাহী ও তিশা খন্দকার।

ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ইয়ুথ সামিটের লক্ষ্য হলো তরুণদের উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করা, নেতৃত্ব বিকাশে সহায়তা করা এবং বিশ্বব্যাংক গ্রুপসহ বিভিন্ন আন্তর্জাতিক অংশীজনের সঙ্গে সংলাপের সুযোগ সৃষ্টি করা।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের হাজারো তরুণ এই সম্মেলনে অংশ নেন। এছাড়া সামিটটির সঙ্গে ১৭০টিরও বেশি দেশের ১০ হাজারের অধিক অ্যালামনাই সদস্যের একটি শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্ক যুক্ত রয়েছে।

দুই বাংলাদেশি তরুণের এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের যুবসমাজের সক্ষমতা, নেতৃত্ব ও বৈশ্বিক সম্পৃক্ততার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা