• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানের দুই রাডার ঘাঁটিতে মার্কিন হামলা

প্রতিবেদক / ৬ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করার পর দেশটির উপকূলীয় দুটি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে পাঠানো ইরানি ড্রোনগুলো আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল। এসব ড্রোন ধ্বংস করার পর ইরানের গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ ঘটনার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত বাড়লে বৈশ্বিক তেল সরবরাহ ও জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা