• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

৩৯ দেশের অভিবাসীদের স্বস্তি, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করল আদালত

প্রতিবেদক / ৬ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের এমন একগুচ্ছ অভিবাসনসংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করেছেন, যার ফলে ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয়, স্থায়ী বসবাসের অনুমতি, কর্মসংস্থানের অনুমতি এবং নাগরিকত্বের আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে ছিল।

শুক্রবার রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে প্রধান জেলা বিচারক জন ম্যাককনেল রায়ে বলেন, আইনগত কর্তৃত্ব ছাড়াই এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। এর ফলে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ৩৯টি দেশের হাজারো অভিবাসী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আবেদনকারীরা প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করলেও কেবল জন্মস্থানের কারণে তাদের আবেদন নিষ্পত্তি করা হয়নি। বিচারক মন্তব্য করেন, সংশ্লিষ্ট সংস্থার পদক্ষেপ অভিবাসন আইন ও প্রশাসনিক আইন—উভয়ের সঙ্গেই সাংঘর্ষিক।

গত মার্চে অভিবাসী অধিকারবিষয়ক কয়েকটি সংগঠন ও শ্রমিক ইউনিয়নের জোট এ সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ ছিল, প্রশাসনের পদক্ষেপের কারণে হাজারো মানুষ কর্মসংস্থান, বৈধ বসবাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

রায়কে স্বাগত জানিয়েছে অভিবাসী অধিকার সংগঠনগুলো। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো ঘোষণা দেয়নি মার্কিন প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা