• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

এপেক সচিবালয়ের ইতিবাচক ইঙ্গিত, গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

প্রতিবেদক / ৮ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

চলতি বছরের নভেম্বরে চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপেক সচিবালয়ের নির্বাহী পরিচালক এদুয়ার্দো পেদ্রোসা এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেদ্রোসা বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ট্রাম্পের এপেক সম্মেলনে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বনেতাদের ব্যস্ত কর্মসূচির কারণে শেষ মুহূর্তের আগে এ ধরনের সফর নিয়ে নিশ্চিত করে কিছু বলা কঠিন।

তিনি জানান, ব্যবসা ও বাণিজ্যভিত্তিক এই ফোরামের প্রতি শুরু থেকেই আগ্রহ দেখিয়ে আসছেন ট্রাম্প। তাঁর ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির সঙ্গে এপেকের কার্যক্রমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সম্ভাব্য চীন সফর শুধু এপেক সম্মেলনেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক এবং বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, আগামী নভেম্বরে চীনের আয়োজনে অনুষ্ঠিত হবে এপেক শীর্ষ সম্মেলন। সেখানে ট্রাম্পের সম্ভাব্য অংশগ্রহণকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা