• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

নরোত্তমপুর ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন তাকওয়া ফাউন্ডেশন

প্রতিবেদক / ৯ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

আজিজ আহমেদ, স্টাফ রিপোর্টার :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত নরোত্তমপুর ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্ট- এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মধ্য রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লায়ন স্পোর্টিং ক্লাব ও তাকওয়া ফাউন্ডেশন মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল সমতায় থাকায় খেলার ফলাফল গড়ায় টাইব্রেকারে। পরে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে লায়ন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তাকওয়া ফাউন্ডেশন।

নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান সোহাগের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মা হনুফা ফাউন্ডেশনের চেয়ারম্যান সহিদ সওদাগর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, ফারুক হোসেন পারুল, আয়াত উল্লাহ, নাজিম উদ্দিন, জাকির হোসেন, মিয়া সুমন, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি টি.আই. সুজন, নুর মোহাম্মদ মনু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন খলিলুর রহমান এবং সদস্য সচিব ছিলেন শাহাদাৎ হোসেন। টুর্নামেন্ট সফল করতে সার্বিক দায়িত্ব পালন করেন শাকিল, অন্তর, ফখরুল, আরিফ, রাসেল ও ইয়াছিনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের বিপুল উপস্থিতিতে জমজমাট এই আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা