আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি শেষ হয়নি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, দেশটির কাছে এখনো প্রায় ২১ থেকে ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে।
শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার মধ্যেও ইরানের হাতে কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বজায় আছে। এর আগে তিনি এই হারকে প্রায় ১৮ শতাংশ বলেও উল্লেখ করেছিলেন।
চলমান উত্তেজনার মধ্যে ইরান দাবি করেছে, তারা ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ‘সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। তবে যুক্তরাষ্ট্র এ দাবি অস্বীকার করেছে।
এর আগে কুয়েত জানায়, ইরান থেকে ছোড়া প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে, যাকে তারা ‘জঘন্য আগ্রাসন’ হিসেবে বর্ণনা করে।