• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ট্রাম্পের চাপ ও কিউবার সংকটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত করল এয়ার কানাডা

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ এবং কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার পরিস্থিতিকে কারণ দেখিয়ে কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডা দেশটিতে তাদের ফ্লাইট পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, যাত্রীদের ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনায় আরও স্থিতিশীলতা ও নিশ্চয়তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কিউবাগামী ফ্লাইট নভেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, কিউবায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হওয়ায় আপাতত সেখানে সব ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র কিউবায় জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট এবং খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দিনে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং পরিবহন ব্যবস্থার কার্যত অচলাবস্থা জনজীবনে বড় ধরনের সংকট তৈরি করেছে।

পর্যটন খাতে কানাডার পর্যটকদের একটি বড় অংশ কিউবাকে কেন্দ্র করে গড়ে উঠলেও সাম্প্রতিক সময়ে আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এরই মধ্যে কানাডাভিত্তিক ব্লু ডায়মন্ড রিসোর্টস কিউবায় তাদের ৬২টি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক চাপ ও জ্বালানি সরবরাহ সংকটের কারণে কিউবার অর্থনৈতিক দুরবস্থা আরও গভীর হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে পর্যটন ও বিমান যোগাযোগ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা