• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

পাইকগাছায় ইয়াবাসহ মা-ছেলেকে আটক করল পুলিশ

প্রতিবেদক / ১০ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

খুলনা প্রতিনিধি

পাইকগাছার বাঁকা বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় সালেহা আক্তার (৩৮) ও তার ছেলে জুয়েল (২৫)-কে আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাড়ুলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনদাদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁকা বাজারে আব্দুল লতিফ গাজীর মুদি দোকানে তল্লাশি চালানো হলে ১২৪ পিস ইয়াবা উদ্ধার হয়। পরে ঘটনাস্থল থেকে মা-ছেলে সালেহা আক্তার ও জুয়েলকে আটক করে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। তাদের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার কানাইদি গ্রামে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মাদকের কারণে এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা