দিনাজপুর জেলা প্রতিনিধি:
অরুণ চন্দ্র শীল
দিনাজপুরের কাহারোলে উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক সেবন ও বিক্রির অভিযোগে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
শুক্রবার (৫ জুন ২০২৬) সন্ধায় উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের উচিতপুর গ্রামের মো. রাসেলের ছেলে রেদোয়ান আহম্মেদ (২১)এর বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ ঘর হতে ১৮ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট,নগদ টাকা,বাটন মোবাইল ফোন,মাদক সেবন ও বিক্রির সরঞ্জাম সহ তাকে আটক করে এই দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
এ সময় কাহারোল থানা পুলিশের একটি ফোর্স ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।