• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বরগুনার আমতলীতে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক / ৭ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মো. মধু হাওলাদারের ছেলে মো. সজীব (২৫) এবং তার শ্যালক সাইফুল ইসলাম (১৬)। এ ঘটনায় আহত হয়েছেন সাইফুল ইসলামের ছোট ভাই আছাদুল ইসলাম (১৪)। তিনি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সজীব হাওলাদার তার দুই শ্যালককে নিয়ে মোটরসাইকেলে করে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা দ্রুতগতির যাত্রীবাহী বাস ‘সম্রাট পরিবহন’ তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজীব হাওলাদার নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা