• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

রাজশাহীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

প্রতিবেদক / ৫ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

লিয়াকত হোসেন রাজশাহী

রাজশাহী নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘু পাখির বাচ্চা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে স্টেডিয়ামের মেইন গেটের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত সাজ্জাদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাজুর ছেলে। তারা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার গ্রেটার রোড বন্ধ গেট মসজিদ বাকীর পেছনের একটি বাসায় ভাড়া থাকত।

​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকালে তেরখাদিয়া স্টেডিয়ামের মেইন গেটের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা বাসা থেকে ঘুঘু পাখির বাচ্চা নামাতে যায় সাজ্জাদ। এ সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে খুঁটি সংলগ্ন একটি বাড়ির টিন ও তারের সঙ্গে সে ঝুলতে থাকে। বেলা পৌনে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।

​রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

​রাজপাড়া থানা-পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা