• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ : আটক ৬৫ বছরের বৃদ্ধ

প্রতিবেদক / ৪৪ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

মো: আরিফুল ইসলাম,
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি।।

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। আজ শনিবার (৬ জুন) উপজেলার ৫ নং শিমলা-রোকনপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্তের নাম আফতাব ডাক্তার (৬৫)। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার মনোহরপুর গ্রামের তন্নি (৮) নামের এক শিশুকে একা পেয়ে ৬৫ বছর বয়সী আফতাব ডাক্তার ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির চিৎকার ও ঘটনাটি জানাজানি হয়ে গেলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ গ্রামবাসী তাৎক্ষণিকভাবে ধর্ষক আফতাবকে একটি ঘরে আটকে রেখে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়।

​খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আফতাব ডাক্তারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই ঘটনার পর থেকে পুরো মনোহরপুর গ্রাম ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও টানটান উত্তেজনা বিরাজ করছে।

​ভীষণ ভেঙে পড়া অবস্থায় শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “যে নরপিশাচ আমার অবুঝ শিশুর ওপর এই বর্বরতা চালানোর চেষ্টা করেছে, আমি সমাজ ও আদালতের কাছে তার সর্বোচ্চ শাস্তি—ফাঁসি দাবি করছি। আমরা এর বিচার চাই।”

​কালীগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির সুরক্ষার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা