• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে জমকালো সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক / ৪১ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

আলমগীর কবীর হৃদয়(পাবনা জেলা প্রতিনিধি)

পাবনায় ৬ জুন শনিবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “উত্তরণ পাবনা”-এর ১৯তম বর্ষ পদার্পণ উপলক্ষে এক জমকালো সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে সাহিত্য, সংস্কৃতি ও শিল্পাঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা বিএনপি, পাবনা।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমীন বিশ্বাস রানা, চেয়ারম্যান, রানা গ্রুপ; পুষ্পিতা চট্টোপাধ্যায়, কবি ও বাচিকশিল্পী, ভারত; এবং ইউনুস উদ্দিন, সভাপতি, বাংলাদেশ সাহিত্য পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহবুবুল আলম ফারুক, ব্যবস্থাপনা পরিচালক, এম এস গ্রুপ, পাবনা।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার জামান, কথাসাহিত্যিক। প্রধান আলোচক ছিলেন মোখলেস মুকুল, কথাসাহিত্যিক, পাবনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসানুজ্জামান, সভাপতি, নোঙর, ঈশ্বরদী, পাবনা; এস এম মাহবুব আলম, সম্পাদক, দৈনিক সিনসা; এইচ আলিম, সাধারণ সম্পাদক, বগুড়া শব্দ কথন সাহিত্য আসর; এবং যাযাবর জিয়া, কবি, গীতিকার, কণ্ঠশিল্পী ও কথাসাহিত্যিক।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন রোটারিয়ান আলতাফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা, উত্তরণ পাবনা।
সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আহমেদ মোস্তফা নোমান, সাধারণ সম্পাদক, ড্যাব পাবনা; রুপালি ঘোষ, কবি ও বাচিকশিল্পী, ভারত; তারকনাথ গিরি, কবি ও বাচিকশিল্পী, ভারত; কবি জামাল দ্বীন সুমন, গীতিকার ও উপস্থাপক, বাংলাদেশ বেতার, রাজশাহী; কাজী মাহবুব মোর্শেদ বাবলা, নির্বাহী সম্পাদক, দৈনিক বিবৃতি; এবং ড. মনছুর আলম, কবি ও নদী গবেষক।
সমাপনী পর্বে সভাপতিত্ব করেন আলমগীর কবীর হৃদয়, কবি ও বাচিকশিল্পী, প্রতিষ্ঠাতা সভাপতি, উত্তরণ পাবনা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যথাক্রমে আলমগীর কবীর হৃদয়, আখতারুজ্জামান জর্জ, পলাশ আব্দুল্লাহ্, নীলিমা নীল, সৈয়দা সোনিয়া খাতুন এবং সোনিয়া হালিম জুঁই।
অভ্যর্থনায় ছিলেন এটিএম ফজলুল করিম, রুদ্র বিশ্বাস এবং আরিফুল ইসলাম হেলাল।
দিনব্যাপী আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীত পরিবেশন, শিশুদের নৃত্য, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান, কবিকণ্ঠে কবিতা পাঠ, আলোচনা সভা এবং গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পাবনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিপুল সংখ্যক কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা