• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিশ্বকাপের আগে দারুণ জয়ে হুংকার ছাড়লো আর্জেন্টিনা

প্রতিবেদক / ৭ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ম্যাচেই শক্তিমত্তার প্রমাণ দিল আর্জেন্টিনা। দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে বিশ্রামে রেখেও হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কাইল ফিল্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে লিওনেল স্কালোনির শিষ্যরা। যদিও হ্যামস্ট্রিং সমস্যার কারণে পুরো ম্যাচেই বেঞ্চে ছিলেন অধিনায়ক মেসি, তবুও আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই ছিল আর্জেন্টিনার নিয়ন্ত্রণ।

ম্যাচের ৩৭ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। প্রথমার্ধে ওই এক গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন কোচ স্কালোনি। তবে তাতে খেলার ছন্দে কোনো প্রভাব পড়েনি। বরং আক্রমণের ধার আরও বাড়ে। ম্যাচের এক পর্যায়ে হুলিয়ানো সিমিওনে দারুণ এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি হন্ডুরাস।

পুরো ম্যাচে আর্জেন্টিনার রক্ষণভাগও ছিল দুর্ভেদ্য। ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্ডির নেতৃত্বে সাজানো ডিফেন্সের সামনে কার্যকর কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি হন্ডুরাস। এমনকি তাদের কোনো শটই লক্ষ্যে রাখতে দেয়নি আর্জেন্টাইনরা।

মেসি মাঠে না নামলেও অনুশীলনে অংশ নিয়েছেন। তার চোট গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে এবং পরবর্তী প্রস্তুতি ম্যাচে তাকে দেখা যেতে পারে। বিশ্বকাপের আগে দলের ছন্দ, রক্ষণভাগের দৃঢ়তা এবং আক্রমণভাগের কার্যকারিতা স্কালোনিকে স্বস্তি দিচ্ছে।

আগামী ১৬ জুন বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে এই জয় দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা