নিজস্ব প্রতিনিধিঃ
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা দীর্ঘ ছুটি শেষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ থেকে আবার শুরু হয়েছে নিয়মিত পাঠদান কার্যক্রম।
১৬ দিনের বিরতির পর রোববার (৭ জুন) সকাল থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণ ফিরে এসেছে শ্রেণিকক্ষগুলোতে।
ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শেষ হয় বৃহস্পতিবার (৪ জুন)। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে (৭ জুন) পুনরায় ক্লাস শুরু হয়েছে।
অন্যদিকে, দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও কয়েকদিন চলবে। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি শেষ হবে ১১ জুন। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রোববার) থেকে আবারও শ্রেণি কার্যক্রম শুরু হবে।