• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

টলেডোতে উৎসবস্থলের পাশে গুলিবর্ষণ, আহত ১২

প্রতিবেদক / ৭ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে একটি উৎসবের কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা ৩৭ মিনিটে ‘ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল’-এর আশপাশে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা স্থিতিশীল হলেও দুজন গুরুতর অবস্থায় রয়েছেন।

টলেডো পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। উৎসব এলাকায় হঠাৎ গুলির শব্দে উপস্থিত মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।

আহতদের বয়স ১৬ থেকে ৬১ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। টলেডোর ডেপুটি পুলিশ প্রধান জানান, তদন্ত চলছে এবং ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে।
স্থানীয় মেয়র ওয়েড ক্যাপসুকিয়েভিচ বলেন, “এ ঘটনায় সবাই বেঁচে থাকবে বলে আমরা আশাবাদী।” অন্যদিকে ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইন ঘটনাটিকে গভীর উদ্বেগজনক উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান এবং আহতদের জন্য প্রার্থনা করেন।

ঘটনার পর পুরো উৎসব এলাকা ঘিরে রেখেছে পুলিশ, চলছে ব্যাপক তদন্ত ও নিরাপত্তা তল্লাশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা