• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ব্রাজিল সমর্থকদের জন্য অর্ধেক ফিতে আইনি সহায়তা

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

রাজবাড়ী প্রতিনিধিঃ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে ভক্তদের উন্মাদনার মধ্যে ব্যতিক্রমী এক ঘোষণা দিয়েছেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট গোলাম মোস্তফা। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন তার কাছে আইনি সহায়তা নিতে আসা ব্রাজিল সমর্থকদের ৫০ শতাংশ ছাড়ে সেবা প্রদান করবেন।

জানা গেছে, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া শোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক। তার এই ঘোষণার পর স্থানীয় ব্রাজিল সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

ব্রাজিল সমর্থক রাকিবুল ইসলাম রনি ও মোহাম্মদ সজিবসহ কয়েকজন ভক্ত বলেন, ব্রাজিলকে যারা ভালোবাসে তারা উদারতাও দেখাতে জানে। আইনজীবী গোলাম মোস্তফার এমন উদ্যোগ সমর্থকদের জন্য আনন্দের বিষয়। তাদের প্রত্যাশা, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।

এ বিষয়ে অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, ছোটবেলা থেকেই ফুটবল তার প্রিয় খেলা। ১৯৯৮ সাল থেকে তিনি ব্রাজিলকে সমর্থন করে আসছেন। পেলে, রোনালদো, রোনালদিনহোসহ ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড়দের খেলা দেখে তিনি মুগ্ধ হয়েছেন।

তিনি বলেন, “ব্রাজিল দলের খেলোয়াড়দের মধ্যে বিশেষ এক ধরনের নৈপুণ্য রয়েছে, যা আমাকে সবসময় আকৃষ্ট করেছে। আমি আশা করি, এবারের বিশ্বকাপেও ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। বিশ্বকাপ চলাকালীন আমার কাছে কোনো ব্রাজিল সমর্থক মক্কেল এলে তাকে অর্ধেক ফিতে আইনি সহায়তা দেওয়া হবে।”

মক্কেল সত্যিই ব্রাজিলের সমর্থক কি না, তা কীভাবে নির্ধারণ করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কথাবার্তা ও আগ্রহ দেখেই অনেকটা বোঝা যায় কে কোন দলের সমর্থক। তবে সুবিধা দেওয়ার আগে প্রয়োজনীয় যাচাই-বাছাইও করা হবে।

তার এই ব্যতিক্রমী ঘোষণা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা