• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালার আয়োজন

প্রতিবেদক / ৭ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,স্টাফ রিপোর্টারঃ

“অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১১ টায় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
গোপালপুরেল উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এই কর্মশালাটি হয়।এতে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত গোপালপুর উপজেলা শাখার সমন্নয়কারী মোঃ শাহজাহান আলী।
অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন গ্রাম আদালতের টাংগাইল জেলা ম্যানেজার সাইয়্যেদ আহমদ।
বক্তব্য রাখেন গোপালপুর থানার ওসি মো: আনোয়ার হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন, সমাজসেবা অফিসার এখলাস আহম্মেদ,দি হাঙ্গার প্রজেক্টের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মো: সুমন মাহমুদ, ব্র‍্যাকের ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, গ্রামীণ ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক মোঃ নাজির উদ্দিন, টিএমএসএসের ব্যবস্থাপক মো: রাফিউল আলম, শক্তি ফাউন্ডেশনের মোঃ কামরুল হাসান, আশার ব্যবস্থাপক মোঃ হযরত আলী, এসএসএসের রাফিউল আলম,উদ্দীপনের খাদিজা খাতুন,
এছাড়াও স্থানীয় এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরাও এ কর্মশালায় অংশ নেন।

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বল্প খরচে ও দ্রুততম সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, ইমাম ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা