রুবেল মিয়া,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে “ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন রাইশা মনি (৮) নামের এক শিশু।
রবিবার (৭ই জুন) বিকেলে উপজেলার, রাণীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাঁচকোল দক্ষিণ খামার এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত রাইশা মনি ঐ এলাকার রাশেদুল ইসলামের মেয়ে।
জানা গেছে, রবিবার বিকেল ৫টার সময় বাড়ির সামনে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে, রাইসা মনি নদের কিনার থেকে একটু দূরে চলে যায় এবং সে ওখানে ডুবে যায়।
পরে তার সাথে গোসল করতে যাওয়া, রাকিবুল ইসলাম, মনির মিয়া, সাগর মিয়া ও ফারহানা খাতুন সবাই দেখে। এবং এবং তাকে বাঁচার জন্য ফারনা সেখানে চলে যায়। কিন্তু গিয়ে তাকে আর খুঁজে পায়নি বলে জানান।
এ ব্যাপারে মনির মিয়া বলেন, যখন সে দূরে গিয়ে ডুবে যায়। তখন ফারহানা তাকে বাঁচার জন্য যায়, কিন্তু যাওয়ার পরে তাকে আর পাওয়া যায়নি। নিহত আয়েশা মনি “কাঁচকেল বাজার নবিজান নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার” ২য় শ্রেণীর ছাত্রী বলে জানাগেছে।
পরে চিলমারী ফায়ার সার্ভিসের টিম সেখানে উপস্থিত হয় এবং টিম লিডার গোলজার হোসেন বলেন, আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে ডুবুরি কোন দল নেই, শুধুমাত্র রংপুর বিভাগ একটি দল আছে। তারা এখন লালমনিরহাটে এরকম দুর্ঘটনা ঘটে যাওয়া লোক কে উদ্ধার করতে গিয়েছেন। আজকে আসা সম্ভব হবে না, আগামীকাল সকালে আসতে পারে বলে জানান তিনি।
এদিকে রাইশা মনি নিহতের কারণে, এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।